শিরোনাম
icon সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল icon এলএনজি চালু, বাড়ল গ্যাস সরবরাহ icon ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত icon ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি icon ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নারীরাও অপরিহার্য: শামা ওবায়েদ icon হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ icon প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫ icon ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী icon সবজির বাজারে স্বস্তি, চড়া মাছ-মাংস icon ডিএসইর বাজার মূলধনে বড় পতন icon ব্যাডটাচের অভিযোগে আলোচনায় প্রভা icon ফলের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই ক্রেতাদের icon জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬
down of head

বিদ্যুৎ জ্বালানি ও পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে: প্রধানমন্ত্রী

বিদ্যুৎ, পানি ও জ্বালানি ব্যবহারে দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি সবাইকে অনুরোধ করব যাতে নিজ নিজ বাড়িতে বিদ্যুৎ পানি ও জ্বালানি ব্যবহারের পরেই সেটি বন্ধ করে দেয়া হয়। এতে আমাদের একদিকে যেমন এসব অপচয় রোধ হবে অন্যদিকে খরচও আপনাদের কমবে।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) তৃতীয় পর্যায়ে দেশের বিভিন্ন জেলা উপজেলায় গ্রহীন ও ভূমিহীনদের আরো ২৬ হাজার ২২৯ টি ঘর হস্তান্তর অনুষ্ঠানে এ আহবান জানান তিনি। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি বিভিন্ন জেলা উপজেলায় ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। গণভবন থেকে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে অর্থনৈতিক সংকট সৃষ্টি হচ্ছে। আমাদের সবাইকে মিলে তা মোকাবিলা করতে হবে। সেই সঙ্গে সবাইকে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি সঞ্চয়ও বাড়াতে হবে।

এ সময় দেশের পঞ্চগড় ও মাগুরা জেলাসহ ৫২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দল-মত নির্বিশেষে সবার মৌলিক চাহিদা পূরণ ও অধিকার বাস্তবায়ন করার কথাও জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গৃহহীন ও ভূমিহীন মানুষের পুনর্বাসনে আমরা শুরু থেকেই কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ কেউ যেন ভূমিহীন ও গৃহহীন না থাকে সেটাই আমাদের লক্ষ্য। কেননা দেশের মানুষের জীবনকে অর্থবহ করতেই আমরা এই আশ্রয়ন প্রকল্প হাতে নিয়েছি। দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত উপকারভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন।

সম্পর্কিত খবর