সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর নির্দেশ
সরকারি সব অফিসে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমাতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস।
বুধবার (২০ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ড. আহমেদ কায়কাউস বলেন, অধিকাংশ সভা অনলাইনে আয়োজন করতে হবে। বিদেশ ভ্রমণ যথাসম্ভব পরিহার করতে হবে। শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার পরিহারের উপায় বের করতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে।
সরকারি ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর কার্যলয়ে বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।



