শিরোনাম
মূল্যস্ফীতি কমে ৮.২৬%, খাদ্যবহির্ভূতে বেড়েছেট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎদুই মাসে সঞ্চয়পত্রে বিনিয়োগে বড় বৃদ্ধিএসএমই অর্থায়ন ও কর্মসংস্থানে অগ্রাধিকারআড়াইহাজারে ৩ কোটি টাকার সুতা জব্দহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১,০৮৬ জনপ্রবাসীদের জন্য ব্যাংক হিসাবের নতুন নিয়ম, বাড়লো সুবিধাডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৪৫ শতাংশপরিবহন ব্যয়ে বাড়ছে সবজির দামফের বাড়ল সোনার দাম
down of head

ঈদের ছুটি শেষে খুলেছে তৈরি পোশাক কারখানা

টানা নয় দিনের ঈদের ছুটি শেষে আজ রোববার খুলেছে সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ের তৈরি পোশাক কারখানাগুলো। তবে, এসব কারখানায শ্রমিকের উপস্থিতি কিছুটা কম।

এদিকে, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে পোশাক কারখানাগুলোতে কাজের অর্ডারও কিছুটা কমে গেছে।

এ ছাড়া ইউরোপসহ অন্য দেশগুলোর বায়ারদের কাজের অর্ডার থাকলেও যুক্তরাষ্ট্র থেকে কাজের অর্ডার অনেক কম বলে জানিয়েছেন কারখানার মালিকেরা।

জানা যায়, সাভার আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে ছোট-বড় মিলিয়ে রয়েছে প্রায় দেড় হাজার পোশাক কারখানা। বাংলাদেশি শ্রমিকদের নিখুঁত হাতের ছোঁয়ায় এসব গার্মেন্টস কারখানার তৈরি করা নানা বয়সি মানুষের পোশাক রপ্তানি হয় বিশ্বের অনেক দেশে। টানা নয় দিনের ছুটি শেষে আজ খুলেছে কারখানাগুলো।

সকাল থেকে শ্রমিকেরা দল বেঁধে কারখানায় প্রবেশ করে ঈদের কুশল বিনিময় করে কাজে যোগ দিয়েছেন। পুরোদমে চলছে উৎপাদন কার্যক্রম। কারখানাগুলোতে প্রস্তুত করা হচ্ছে শিপমেন্টের জন্য তৈরি করা পোশাক।

সম্পর্কিত খবর