শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ইজিএম ২১ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) ২১ জুলাই বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৭ জুলাই। সভায় কোম্পানিটির নাম পরিবর্তনের বিষয়ে সংশোধিত সংঘবিধি ও সংঘস্মারকে শেয়ারহোল্ডারদের সম্মতি নেয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সম্প্রতি কোম্পানিটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে কোম্পানিটির নাম মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিবর্তে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি হবে।

কোম্পানি আইন, ১৯৯৪-এর দ্বিতীয় সংশোধনী ২০২০ সালে জাতীয় সংসদে পাস হয়। পরে ওই বছরের ৭ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ করা হয়। সংশোধনী নতুন আইনের ধারা ১১(ক)(ক) অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানিকে ‘লিমিটেড’-এর পরিবর্তে ‘পিএলসি’ ব্যবহার করতে হবে। সে অনুযায়ী কোম্পানিটির নাম ‘মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৬৮ পয়সা।

সম্পর্কিত খবর