শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

ইউরোপে খাদ্যশস্য উৎপাদন কমার পূর্বাভাস

ইউরোপের বিভিন্ন দেশে আবারো শুষ্ক আবহাওয়া দেখা দিয়েছে। এ কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিপণ্য আবাদ। ফলে ২০২২-২৩ মৌসুমের জন্য খাদ্যশস্য উৎপাদন পূর্বাভাস কমাতে বাধ্য হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

সম্প্রতি প্রকাশিত ইউরোপিয়ান কমিশনের প্রতিবেদনে বলা হয়, ২০২২-২৩ মৌসুমে ইউরোপে দানাদার খাদ্যশস্য উৎপাদন ২০২১-২২ মৌসুমের নিচে অবস্থান করবে। তবে বিদ্যমান মজুদ অঞ্চলটিকে স্থানীয় চাহিদা মেটাতে সহায়তা করবে। পাশাপাশি মজুদ থেকে রফতানি চাহিদার কিছু অংশও পূরণ করা সম্ভব হবে।

শর্ট-টার্ম আউটলুক ফর ইইউ এগ্রিকালচারাল মার্কেটস শীর্ষক প্রতিবেদনে কমিশন জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর পরই অনিশ্চয়তার মুখে পড়ে বৈশ্বিক সরবরাহ। এ কারণে দানাদার খাদ্যশস্যের দামে ঊর্ধ্বগতি ও অস্থিতিশীলতা অব্যাহত আছে। তার ওপর আকাশচুম্বী জ্বালানি তেল ও সারের দাম এবং পশুখাদ্যের চাহিদা মহামারী-পূর্ব অবস্থায় ফিরে যাওয়ায় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে।

ইউরোপে দানাদার খাদ্যশস্যের মোট উৎপাদন ২৮ কোটি ৬৪ লাখ টনে পৌঁছতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। এটি ২০২১-২২ মৌসুমের উৎপাদনের চেয়ে ২ দশমিক ৫ শতাংশ কম। অন্যদিকে জৈব জ্বালানি তৈরিতে পশুখাদ্য ও দানাদার খাদ্যশস্যের চাহিদা যথাক্রমে ১ দশমিক ৩ ও ৩ শতাংশ কমতে পারে।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০২২-২৩ মৌসুমে ইউরোপে খাদ্যশস্যের মজুদ তুলনামূলক ঊর্ধ্বমুখী থাকবে। ২০২১-২২ মৌসুমের তুলনায় রফতানি বাড়তে পারে ১৪ শতাংশ।

সম্পর্কিত খবর