শিরোনাম
icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা
down of head

রবিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ বিএনপির

 

কারাবন্দী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের শুনানি পেছানোর প্রতিবাদে রবিবার ঢাকাসহ বিভাগীয় শহর ও জেলায় বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে এতথ্য জানা গেছে।

সূত্র জানায়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ আদালতের নির্দেশ মেনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার রিপোর্ট দেয়নি। এ কারণে জামিনের শুনানি পেছানো হয়েছে। তাই পরবর্তীতে শুনানির যে সময় আদালত নির্ধারণ করেছেন সে পর্যন্ত অপেক্ষা করবেন তারা। শেষ পর্যন্ত আইনগতভাবে জামিন না হলে নেত্রীকে মুক্ত করতে রাজনৈতিক উদ্যোগ নেয়া হবে। রাজপথে আন্দোলনের মাধ্যমে নেত্রীকে মুক্ত করতে কর্মসূচি ঘোষণা করা হবে’।

এর আগে সন্ধ্যা ৬টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন স্থায়ী কমিটির সদস্যরা।

দু’ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত বৈঠকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের শুনানির আদেশ পেছানো এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন তারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান।

সম্পর্কিত খবর