শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

হজযাত্রীদের ফ্লাইট শেষ হচ্ছে আজ

চলতি বছর প্রায় ৫৮ হাজার বাংলাদেশি হজ পালন করবেন। এদের অধিকাংশই ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছে গেছেন। বাকিরা আজ রোববার (৩ জুলাই) শেষ ফ্লাইটে সৌদি যাবেন।

রোববার (৩ জুলাই) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, এ বছর প্রায় ৫৮ হাজার বাংলাদেশি পবিত্র হজ পালন করবেন, যার অধিকাংশই সৌদি আরবে চলে এসেছেন। আজ শেষ হচ্ছে হজ ফ্লাইট।

গতকাল (শনিবার) বাংলাদেশ থেকে ৪১৯ জন হজযাত্রী জেদ্দার কিং আব্দুল আজিজ এয়ারপোর্টের হজ টার্মিনালে বিকেল ৩টায় পৌঁছালে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ফুল দিয়ে হজযাত্রীদের স্বাগত জানান। এসময় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও উপস্থিত ছিলেন।

হজ সম্পর্কিত বুলেটিনের সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত ৫৩ হাজার ৩৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৫৬৫ জন হজযাত্রী সৌদি গেছেন।

সম্পর্কিত খবর