শিরোনাম
icon সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল icon এলএনজি চালু, বাড়ল গ্যাস সরবরাহ icon ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত icon ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি icon ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নারীরাও অপরিহার্য: শামা ওবায়েদ icon হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ icon প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫ icon ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী icon সবজির বাজারে স্বস্তি, চড়া মাছ-মাংস icon ডিএসইর বাজার মূলধনে বড় পতন icon ব্যাডটাচের অভিযোগে আলোচনায় প্রভা icon ফলের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই ক্রেতাদের icon জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬
down of head

‘পানি অনেক নেমে গেছে, মানুষের দুর্ভোগ রয়ে গেছে’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, সুনামগঞ্জসহ সকল বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ যাতে পুনরায় ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য সব ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

শনিবার (২ জুলাই) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ডা. মো. এনামুর রহমান বলেন, পানি অনেক নেমে গেছে, কিন্তু মানুষের দুর্ভোগ রয়ে গেছে। অনেক ঘরবাড়ি, মজুতকৃত খাবারসহ ঘরের ব্যবহৃত জিনিসপত্র নষ্ট হয়েছে। এখানকার মানুষের দাবি আমরা যেন মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ কার্যক্রম আরও দুই সপ্তাহ চালিয়ে যাব।

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য এ বি এম তাজুল ইসলাম, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, ফরিদপুর-৪ সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, দিনাজপুর-৬ সংসদ সদস্য শিবলী সাদিক, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপসাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন প্রমুখ।

সম্পর্কিত খবর