শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

বাংলাদেশ একেবারে নিখুঁত নয় : মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ কিংবা যুক্তরাষ্ট্র দুই দেশের কোনোটিই একেবারে নিখুঁত নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পিটার হাস বলেন, এ বছর বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হবে। আমরা রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা শ্রদ্ধা জানাই এমন একটি দেশকে যেটি অনেক প্রতিকূলতা জয় করে এসেছে।

তিনি আরও বলেন, ভবিষ্যত বাংলাদেশের জন্য কী বয়ে আনবে, এবং বাংলাদেশ ভবিষ্যতের জন্য কি নিয়ে আসবে সেই প্রত্যাশায় আমরা অধীরভাবে অপেক্ষা করছি। আমাদের দুই দেশের কোনোটিই একেবারে নিখুঁত নয়।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস হল একটি গৌরবের দিন। একটি দেশপ্রেমের দিন। লাল, সাদা ও নীল রংয়ের একটি দিন। রক্তক্ষয়ী দীর্ঘ যুদ্ধের পর এ দিন আমাদের দেশের জন্ম হয়েছিল। এ দিন আমরা আমাদের গণতন্ত্রকে নিরাপদ রাখতে পূর্বপুরুষদের করা আত্মত্যাগের প্রতি সম্মান জানাই।

সম্পর্কিত খবর