শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

মাইকোলাইভে রুশ হামলায় ৪০ ইউক্রেনীয় সেনা নিহত

ইউক্রেনের দক্ষিণ-পূ্র্ব মাইকোলাইভে রাশিয়ার হামলায় ৪০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সোমবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, রোববার ভিসুনস্ক গ্রামের কাছে ইউক্রেনের সামরিক সরঞ্জামও ধ্বংস করে দিয়েছেন রাশিয়ান সেনারা। বিভিন্ন এলাকায় ২৪টি সেনা কমান্ড পোস্ট ধ্বংস করা হয়েছে।

এছাড়া রোববার কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টিও নিশ্চিত করেছে মস্কো। তবে আবাসিক ভবনে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে মস্কো বলেছে, ওই হামলার লক্ষ্য ছিল আর্টেম অস্ত্র কারখানা।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত দিনে কমপক্ষে দুই শিশুর মৃত্যু হয়েছে যুদ্ধক্ষেত্রে। এই যুদ্ধের কারণে ইউক্রেনের প্রায় ৫০ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন।

সম্পর্কিত খবর