শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

ঈদে ঢাকা-বরিশাল রুটে অনিশ্চিত লঞ্চের ‘স্পেশাল সার্ভিস’

পদ্মা সেতু চালু হওয়ায় আসন্ন কোরবানির ঈদযাত্রায় এবার ঢাকা-বরিশাল রুটে অনিশ্চিত হয়ে পড়েছে ‘স্পেশাল সার্ভিস’। লঞ্চ মালিকরা আশঙ্কা করছেন, এবারের ঈদযাত্রায় নদীপথে যাত্রী কম হবে। তাই ঈদে বরাবরের মতো ‘স্পেশাল সার্ভিস’ চালানোর পরিকল্পনা এবার চূড়ান্ত করতে হিমশিম খাচ্ছেন তারা।

গত ২৫ জুন উদ্বোধনের পর রবিবারই যান চলাচলের জন্য খুলে দেয়া হয় পদ্মা সেতু। আর কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ১০ জুলাই, অর্থাৎ দুই সপ্তাহেরও কম সময় হাতে আছে।

সেতু চালুর পর এটিই প্রথম ঈদ হওয়ায় এবার লঞ্চে যাত্রী কমবে, এ বিষয়ে অনেকটাই নিশ্চিত মালিকরা।

এতদিন রোজা ও কোরবানির দুই ঈদের ২০-২৫ দিন আগে থেকেই এই রুটে যাত্রীর চাপ সামাল দিতে হিমশিম খেয়েছেন মালিক কর্তৃপক্ষ। যাত্রা নির্বিঘ্নে সরকারও তৎপর থেকেছে। এমনকি ঈদের দিনেও লঞ্চগুলোয় উপচেপড়া ভিড় দেখা গেছে।

লঞ্চের ভিআইপি, সেমি ভিআইপি, প্রথম শ্রেণির কেবিন, দ্বিতীয় শ্রেণির সোফার টিকেট পেতে রীতিমতো ঘাম ছুটে যেত যাত্রীদের। লঞ্চের নির্ধারিত ডেকে বসার জায়গা না পেলেও ঝুঁকি নিয়েও যাত্রীরা পারাপার হয়েছেন বছরের পর বছর ধরে।

এবার পদ্মা সেতু সেই চিত্র পাল্টে দেবে বলে ধারণা করছেন লঞ্চ মালিকরা।

বরিশাল-ঢাকা রুটের বিলাসবহুল এমভি সুন্দরবন লঞ্চের নির্মাণ প্রতিষ্ঠান সুন্দরবন নেভিগেশনের চেয়ারম্যান, সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, সেতু চালু হওয়ার পর এটি প্রথম ঈদ। লঞ্চে যাত্রী কিছুটা কমবে তা নিশ্চিত। তবে কতটুকু কমে সেটিই দেখার বিষয়।

তিনি আরও বলেন, তাই আমরা সবকিছু পর্যবেক্ষণে রেখেছি। যে কারণে ‘ঈদ স্পেশাল সার্ভিসের’ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

বাস ও লঞ্চের ভাড়ার পার্থক্য প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের এই নেতা বলেন, বাসে ঢাকা থেকে বরিশাল আসতে একজন যাত্রীর সর্বনিম্ন ৫০০-৬০০ টাকা লাগে। সেখানে এই ভাড়া দিয়ে লঞ্চে দুজন যাত্রী বরিশাল আসতে পারবে। এছাড়া সঙ্গে ছোট বাচ্চারাও ফ্রি আসতে পারছে। যেটা বাসে সম্ভব না।

সম্পর্কিত খবর