শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

আজ শেষ হচ্ছে সোনালী পেপারের রাইট শেয়ারে আবেদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের রাইট শেয়ারে আবেদনের শেষদিন আজ মঙ্গলবার। এর আগে চলতি মাসের ৭ জুন থেকে এ আবেদন শুরু হয়। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৩ মে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২০ এপ্রিল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ৮২১তম সভায় সোনালী পেপারের ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৭২৯টি রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের উল্লেখিত শেয়ারের বিপরীতে কোম্পানিটি ১০ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৯০ টাকা উত্তোলন করবে। ১:২ আনুপাতিক হারে এ শেয়ার ইস্যু করা হবে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি সাধারণ শেয়ার পাবেন। কোম্পানিটি উত্তোলিত অর্থ দিয়ে যন্ত্রপাতি ক্রয় করবে। সোনালী পেপারের এ রাইট শেয়ারে ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, কোম্পানিটি আগামী পাঁচ বছর কোনো বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াতে পারবে না। এছাড়া তিন বছর কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার লক ইন থাকবে।

সম্পর্কিত খবর