শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

নিম্নমুখী ধারায় মালয়েশিয়ার পাম অয়েল রফতানি

মালয়েশিয়ায় ফের পাম অয়েল রফতানি কমেছে। বাজারে চলমান সংকট ও ঊর্ধ্বমুখী দামের কারণে প্রধান আমদানিকারক দেশগুলো তুলনামূলক কম দাম ও সহজলভ্য ভোজ্যতেলের ক্রয় বাড়িয়েছে। এ কারণে পণ্যটির চাহিদা কম। এছাড়া জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দামের কারণে মিলগুলো পাম অয়েল থেকে জৈব জ্বালানি উৎপাদন বাড়িয়েছে। এ বিষয়গুলো রফতানি কমে যাওয়ার পেছনে বড় ভূমিকা পালন করছে। পাশাপাশি প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ ইন্দোনেশিয়া রফতানি নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার পর থেকে মালয়েশিয়ার রফতানি বাজারে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। খবর বিজনেস রেকর্ডার।

পণ্যবাহী কার্গো তথ্য বলছে, ১-২৫ জুন পর্যন্ত মালয়েশিয়ার পাম অয়েল রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১৩ থেকে ১৯ দশমিক ৬ শতাংশ কমেছে।

সংশ্লিষ্টরা বলছেন, একদিনের ব্যবধানে মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়েছে। প্রতিদ্বন্দ্বী ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে। তবে নিম্নমুখী রফতানির কারণে দাম বাড়ার মাত্রা ছিল সীমিত।

গতকাল বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে সেপ্টেম্বর সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম ১ দশমিক ৯৩ শতাংশ বা ৯০ রিঙ্গিত বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৪ হাজার ৭৫৪ রিঙ্গিতে (১ হাজার ৭৯ ডলার ৪৭ সেন্ট)। এর আগের কর্মদিবসে পণ্যটির দাম ১ দশমিক ৮৫ শতাংশ কমে গিয়েছিল।

সম্পর্কিত খবর