শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় শাওন (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো একজন।

শনিবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুজ্জামান জানান, শাহজাহানপুর থানাধীন খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের কাঁচাবাজার অংশে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহত কাউকে পাওয়া যায়নি। এরআগেই পথচারীরা তাদেরকে হাসপাতালে নিয়ে গেছে। তবে আশপাশের লোকজনের মাধ্যমে জানা গেছে, উল্টো পথে আসা দুইটি মোটরসাইকেলের সঙ্গে অন্য একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতেই এই দুর্ঘটনা ঘটে।

এদিকে, ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শাওনের বাবার নাম সিরাজ। সবুজবাগ মায়া কানন এলাকাতে থাকে তারা। ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী সে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

শাওনের প্রতিবেশী ভাড়াটিয়া নুরজাহান জানান, শাওন অবিবাহিত। বর্তমানে নারায়ণগঞ্জের একটি কলেজে লেখাপড়া করতো। পাশাপাশি ছোটখাটো একটি ব্যবসা করতো সে। এই ঘটনায় রাব্বি নামে আরো একজন আহত হয়েছে বলে আমরা শুনতে পেরেছি।

সম্পর্কিত খবর