শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

ঘরভর্তি ঘুষের টাকা, গুনতে নাজেহাল কর্মকর্তারা

চারদিকে শুধু টাকা আর টাকা। বিছানার তোশকের নিচে টাকা। দেয়ালের তাকে টাকা। পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টাকা আর টাকা। ১০০ থেকে ২০০০ টাকার নোট সব। এক অভিযানে গিয়ে সন্ধান মিলেছে এসব টাকার।

ভারতের বিহারে ড্রাগস ইনস্পেক্টরের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে অবাক ভিজিল্যান্স কর্তারা। শুধু নোট গুনতেই তাদের লেগে গেল কয়েক ঘণ্টা। তবুও কত টাকা ওই অফিসারের বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে তার নির্দিষ্ট হিসাব দিতে পারেননি তারা। শনিবার (২৫ জুন) ঘটনাটি ঘটেছে বিহারের পাটনায়।

সূত্রের খবর, হিসাব বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে পাটনার ড্রাগস ইনস্পেক্টর জিতেন্দ্র কুমারের বাড়িতে তল্লাশি চালানো হয়। ওই ইনস্পেক্টরের বাড়ি থেকে এত নগদ অর্থ পেয়ে বিস্মিত কর্মকর্তারা। ঘরের যত্রতত্র গোছা গোছা ১০০ এবং ২০০০ টাকার নোটের বান্ডিল মিলেছে।

তদন্তকারীরা সেই টাকার হিসেব করতে বসে পড়েন জিতেন্দ্রর ঘরের বিছানায়। পুরো খাট জুড়ে টাকা বিছিয়ে হিসাব কষতে বসেন তারা। নগদ টাকা ছাড়াও বিপুল পরিমাণ গয়না উদ্ধার হয়েছে। এর বেশির ভাগ রূপোর। দুটি বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।

ওই ড্রাগস ইনস্পেক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনায় বিহারের প্রশাসনিক মহলে আলোড়ন পড়ে গেছে।

সম্পর্কিত খবর