শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

পদ্মা সেতু পাড়ি দেয়া যাত্রীদের উচ্ছ্বাস

গণপরিবহনে করে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন যাত্রীরা। খরস্রোতা নদীর ওপর নির্মিত সেতু দিয়ে পদ্মা পাড়ি দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন। প্রায় প্রতিটি বাসের ভেতর যাত্রীরা আনন্দ-উল্লাস করছেন। সকালে পদ্মা সেতু খুলে দেয়ার পর যাত্রীবাহী প্রথম বাস হিসেবে ১৫-৪৬২৪ নম্বরের এনা পরিবহনের একটি বাস টোল দিয়ে মূল সেতুতে প্রবেশ করে। বাসটিকে বিভিন্ন রংয়ের ফুল দিয়ে সাজানো হয়েছে। জানা যায়, এ বাসের প্রথম যাত্রীরা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক বাসপ্রেমীদের সংগঠন বিডি বাস লাভার-এর সদস্যরা। রাজধানীর শাহবাগ থেকে বাসটি ফরিপুরের ভাঙ্গা এলাকার উদ্দেশ্যে যায়।

পদ্মা সেতুতে উঠার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন বাসের যাত্রীরা। শুধু এনা নয়, সকাল থেকে চলাচল করা সকল বাসেই এমন চিত্র দেখা গেছে।

এদিকে সেতুর ওপর দাঁড়ানো ও ছবি তোলা নিষেধ থাকলেও মানছেন না অনেকেই। সেতুর মাঝামাঝি প্রান্তে দাঁড়িয়ে আছে সারি সারি মোটরসাইকেল। সেখানে ছবি ও সেলফি তুলছেন উৎসুক জনতা।

তবে তারা বলছেন, প্রথম দিনে যানবাহনের সংখ্যা কম। সেই সুযোগেই সেতুতে দাঁড়িয়ে ছবি তুলছেন তারা।
এর আগে ২৫শে জুন দুপুরে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের ১৮ ঘণ্টা পর আজ রোববার সকাল ৬টা থেকে প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু দিয়ে শুরু হয়েছে যান চলাচল। তবে যান চলাচলের প্রথম দিনে ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বেশি দেখা গেছে।

সম্পর্কিত খবর