শিরোনাম
icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা
down of head

অবশেষে যুগান্তকারী আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিলে স্বাক্ষর বাইডেনের

অবশেষে বহু আলোচিত যুগান্তকারী আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিলে শনিবার স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবারই মার্কিন সিনেটে পাশ হয়েছিল বিলটি। এরপর বিলটির ব্যাপারে শুক্রবার হোয়াইট হাউসের চূড়ান্ত সম্মতিও দিয়েছিল। এবার বাইডেনের স্বাক্ষরের ফলে বিলটি আইনে পরিণত হল। খবর রয়টার্সের।

ইউরোপে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে যোগ দিতে যাচ্ছেন বাইডেন। হোয়াইট হাউস ছাড়ার আগে বিলে স্বাক্ষর করেন তিনি।

স্বাক্ষরের পর বাইডেন জানান, এই বিল আমি যা চেয়েছিলাম তার সবটা করতে পারবে না। কিন্তু এতে সেই পদক্ষেপগুলো রয়েছে যার কথা আমি দীর্ঘ সময় ধরে বলে আসছি। এটি জীবন বাঁচাবে।

তিনি আরও বলেন, আমি জানি এখনও অনেক কাজ বাকি। কিন্তু আমি আশা ছাড়ছি না। আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন।

এর আগে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল পাশ হয়।

প্রতিনিধি পরিষদে শুক্রবার ২৩৪-১৯৩ ভোটে বিলটি পাশ হয়। এর মধ্যে ১৪ রিপাবলিকান এমপিও ভোট দেন। ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটের সব এমপিই বিলটির পক্ষে ভোট দিয়েছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিলটি ৬৫-৩৩ ভোটে পাশ হয়।

বিলটির পক্ষে ১৫ রিপাবলিকান সিনেটও ভোট দেন। বিলের বিপক্ষে ভোট দিয়েছেন ৩৩ জন।

এটি প্রায় ৩০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সিনেটে পাস হওয়া সবচেয়ে তাৎপর্যপূর্ণ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল।

এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো কোনো আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই পক্ষ থেকেই সমর্থন পেয়েছে।

এর আগে দেখা গেছে, যখনই আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনকে শক্তিশালী করার প্রশ্ন আসত, তখনই তাতে বাধা দিত রিপাবলিকান পার্টি।

প্রসঙ্গত, ১৮ বছর বয়স হলেই বন্দুক কিনতে পারেন সাধারণ মানুষ। সেই নিয়ম বদলের জন্য গত কয়েক সপ্তাহ ধরে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন মার্কিন নাগরিকরা। অবিলম্বে এই নিয়ম পালটে দিক সরকার, এই দাবিতে প্রায় হাজার মানুষ মিছিল করেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে।

সম্পর্কিত খবর