শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

নরওয়েতে নৈশক্লাবে বন্দুক হামলা: নিহত ২, আহত ১৪

নরওয়ের রাজধানী অসলোর একটি নৈশক্লাবে বন্দুক হামলায় ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৪ জন। শুক্রবার রাতে এই হামলা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

যে ক্লাবটিতে হামলা হয়েছে সেটি অসলোর সবচেয়ে জনপ্রিয় নৈশক্লাবগুলোর মধ্যে একটি।

হত্যায় সংশ্লিষ্টতার সন্দেহে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অসলো পুলিশের মুখপাত্র টোরি বারস্টাড নরওয়ের দৈনিক আফটেনপোস্টেনকে জানান, নৈশক্লাবটির কাছেই একটি পানশালা রয়েছে। হামলার কিছুক্ষণ আগে ওই পানশালায় ঢুকেছিলেন হামলাকারী। কিছুক্ষণ পর বন্দুকসহ সেখান থেকে বেরিয়ে নৈশক্লাবের সামনে এসে রাস্তায় দাঁড়িয়ে গুলি করতে থাকেন তিনি।

বারস্টাড বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী ওই পানশালায় একটি ব্যাগ হাতে ঢুকেছিল। আমরা ধারণা করছি, ওই ব্যাগে বন্দুক ছিল। কারণ, যখন সে বন্দুক হাতে পানশালা থেকে বেরিয়ে এল, সে সময় তার সঙ্গে ব্যাগ দেখা যায়নি।’

সন্দেহভাজন হামলারকারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। কী কারণে এই হামলা ঘটল, তাও জানা যায়নি।

হামলার পরই দ্রুততার সঙ্গে আহতদের ওসলো ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।

সম্পর্কিত খবর