শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

ঈদে চলবে ৬ জোড়া বিশেষ ট্রেন, আন্তঃনগরের ডে-অফ বাতিল

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ঈদ যাত্রার সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। একইসঙ্গে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ বাতিল করা হয়েছে।

বুধবার (২২ জুন) দুপুরে রেল ভবনের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, আগামী ৪ জুলাই থেকে ঈদের আগের দিন পর্যন্ত ট্রেনের কোনো ডে-অফ থাকবে না। তবে ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

রেলমন্ত্রী বলেন, দেওয়ানগঞ্জ স্পেশাল ট্রেন ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে এবং চাঁদপুর স্পেশাল-১ ও ২ ট্রেন চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে ঈদের আগে ৩ দিন ও ঈদের পরের দিন থেকে ৫ দিন চলাচল করবে। বী. মু. সি. ই (পঞ্চগড়) ঈদ স্পেশাল ট্রেন জয়দেবপুর-বী. মু. সি. ই-জয়দেবপুর রুটে ঈদের আগে ৩ দিন এবং ঈদের পরের দিন থেকে ৪ দিন চলাচল করবে।

এছাড়া শোলাকিয়ায় স্পেশাল-১ ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব এবং শোলাকিয়ায় স্পেশাল-২ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে বলেও জানান তিনি।

নুরুল ইসলাম সুজন বলেন, ঈদে পূর্বাঞ্চলে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন ও পশ্চিমাঞ্চলে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ঢাকা পর্যন্ত কোরবানির পশু পরিবহনের জন্য ‘ক্যাটেল স্পেশাল’ ট্রেন পরিচালনা করা হবে। চাহিদা মেটাতে মোট ৬৭টি (পাড়াতলী ওয়ার্কশপ থেকে ৪০টি এমজি ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ৬টি এমজি ও ২১টি বিজি) যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

এছাড়াও, অতিরিক্ত চাহিদা পূরণে মোট ২১৩টি (পূর্বাঞ্চল ১০৮টি ও পশ্চিমাঞ্চল হতে ১০৫টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেনে ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার প্রমুখ।

সম্পর্কিত খবর