শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

হাসপাতালে নবজাতক রেখে উধাও বাবা-মা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে তিন দিন বয়সী মেয়ে নবজাতককে ফেলে পালিয়ে গেছেন বাবা-মা। বুধবার (২২ জুন) দুপুর পৌনে ২টার দিকে জরুরি বিভাগের সিটি স্ক্যান কক্ষের পাশ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুর রউফ বলেন, দুপুরে সিটি স্ক্যান কক্ষের পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় মেয়ে নবজাতককে ফেলে পালিয়ে যান স্বজনরা। পরে আমরা খবর পেয়ে বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে জানাই।

তিনি আরও জানান, আশেপাশের লোকজন জানিয়েছে একটি ছেলে ও একটি মেয়ে অনেকক্ষণ এখানে বসে ছিল, পরে তারা সুযোগ বুঝে নবজাতকটিকে ফেলে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, আমরা ধারণা করছি পালিয়ে যাওয়া ‍দুজন ওই নবজাতকের বাবা-মা। এরই মধ্যে বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি। তারা এসে ঘটনাটি তদন্ত করবে।

সম্পর্কিত খবর