শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ ৯৬তম

স্কোরে উন্নতি হলেও বৈশ্বিক শান্তি সূচকে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌(জিপিআই) ২০২২ সালে বাংলাদেশের অবস্থান ৯৬তম। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) এই বিশ্ব শান্তির সূচক তৈরি করেছে।

গত বছর অবশ্য একই সূচকে ৯৭ তম অবস্থান থেকে সাত ধাপ এগিয়ে ৯১তম অবস্থানে উঠে এসেছিল বাংলাদেশ। বুধবার অস্ট্রেলিয়ার এই গবেষণা প্রতিষ্ঠান বৈশ্বিক শান্তি সূচক-২০২২ প্রকাশ করে। সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তিতে বাংলাদেশের অবস্থান চতুর্থ।

বুধবার প্রকাশিত সূচকের ১৬তম সংস্করণে শান্তির দিক থেকে বাংলাদেশকে মধ্যম বিভাগে রাখা হয়েছে। সূচকে বাংলাদেশ বৈশ্বিকভাবে তার অবস্থানের উন্নতি করলেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এর অবস্থানের অবনতি হয়েছে।

বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার চতুর্থ শান্তিপূর্ণ দেশ। শান্তির সূচকে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের ওপরে রয়েছে বাংলাদেশ। আর ভুটান, নেপাল ও শ্রীলঙ্কা বাংলাদেশের ওপরে রয়েছে। আরও স্পষ্ট করে বললে গত বছর বাংলাদেশের দখলে থাকা স্থানটিতে চলতি বছর জায়গা পেয়েছে শ্রীলঙ্কা।

অস্ট্রেলিয়ার ওই গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যে, দক্ষিণ এশিয়ায় গত এক বছরে সব অঞ্চলের মধ্যে শান্তিতে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে। তবে এরপরও এটি বিশ্বের মধ্যে সামগ্রিকভাবে দ্বিতীয় সর্বনিম্ন শান্তিপূর্ণ অঞ্চল রয়ে গেছে।

দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ ভুটান। অন্যদিকে, বৈশ্বিকভাবে এই দেশটির অবস্থান ১৯তম। এছাড়া এই দেশটি ইউরোপ, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং উত্তর আমেরিকার বাইরে জিপিআই-তে সর্বোচ্চ র‌্যাংকযুক্ত দেশ।

অন্যদিকে চলতি বছর বাংলাদেশের জায়গায় এসেছে শ্রীলঙ্কা। জিপিআইয়ের জন্য প্রয়োজনীয় পরিসংখ্যান বিবেচনায় নেওয়ার কাট-অফ তারিখের পর শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক সংঘাত ঘটেছে। তবে এর আগেই সামগ্রিক স্কোরে ৩.৬ শতাংশ উন্নতি করে ৯০তম অবস্থানে চলে আসে শ্রীলঙ্কা।

এছাড়া দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে বৈশ্বিক শান্তি সূচকে নেপাল ৭৩তম অবস্থানে, ভারত ১৩৫তম অবস্থানে এবং পাকিস্তান রয়েছে ১৪৭তম অবস্থানে।

বিশ্ব শান্তির সূচকে বাংলাদেশ ২০২২ সালে ২.০৬৭ স্কোর করেছে। অন্যদিকে গত বছর এই স্কোর ছিল ২.০৬৮। মূলত কোনো দেশের স্কোর যত কম হয়, সেই দেশ তত শান্তিময়।

বুধবার প্রকাশিত সূচকের ১৬তম সংস্করণে ১৬৩টি স্বাধীন রাষ্ট্র ও অঞ্চলকে তাদের শান্তির স্তর অনুসারে পরিমাপ করে তালিকায় স্থান দিয়েছে অস্ট্রেলিয়ার এই গবেষণা প্রতিষ্ঠান।

চলতি বছর আইসল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে তালিকায় শীর্ষে স্থান পেয়েছে। ২০০৮ সাল থেকে শীর্ষ অবস্থান ধরে রেখেছে দেশটি। এরপরই তালিকায় রয়েছে নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ডেনমার্ক এবং অস্ট্রিয়া।

অন্যদিকে, টানা পঞ্চম বছরের মতো বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ হিসেবে তালিকায় স্থান পেয়েছে আফগানিস্তান। তালিকায় আফগানিস্তানের ওপরে রয়েছে চারটি দেশ- ইয়েমেন, সিরিয়া, রাশিয়া এবং দক্ষিণ সুদান।

সম্পর্কিত খবর