শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

পদ্মা সেতুর উদ্বোধনীতে আমন্ত্রণ পাবেন খালেদা জিয়া

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে বি‌রোধী দলীয় নেত্রী খা‌লেদা জিয়া, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূসসহ বিশ্ব ব্যাংকের প্রেসি‌ডেন্ট‌কে আমন্ত্রণ জানা‌নো হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।

রোববার (১২ জুন) পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এক সংবাদ স‌ম্মেল‌নে এ কথা ব‌লেন তি‌নি।

কাদের বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সবাইকে আমন্ত্রণ জানাতে। সবাইকে আমন্ত্রণ জানানো হবে। বি‌দে‌শি রাষ্ট্রদূত, গণমান্য সবাইকে দাওয়াত দেওয়া হবে। বিদে‌শিদের দাওয়াত দেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় ক‌রা হচ্ছে।

দাওয়াত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কি না, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, কার্ড ছাপানো শেষ। আমরা এখন বিতরণ শুরু করব।

চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হবে কি না-এমন প্রশ্নের জবাবে তি‌নি বলেন, না, হবে না। ওই ধরনের কাউকে আনা হবে না।

সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, নৌপ‌রিবহন প্রতিমন্ত্রী খা‌লিদ মাহমুদ চৌধুরী, পা‌নিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লী‌গের বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক আব্দুর সবুর, সংস্কৃ‌তি বিষয়ক সম্পাদক অ‌সীম কুমার উ‌কিল, সাংগঠ‌নিক সম্পাদক মির্জা আজম, প্রধানমন্ত্রীর বি‌শেষ সহকারী বিপ্লব বড়ুয়া ও শ‌রীয়তপুর-৩ আস‌নের সংসদ সদস্য ন‌হিম রাজ্জাক উপ‌স্থিত ছি‌লেন।

সম্পর্কিত খবর