শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

বিনিয়োগকারীদের জন্য জীবন বীমা সুবিধা আনল লংকাবাংলা

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে লংকাবাংলা সিকিউরিটিজ ও চার্টার্ড লাইফ ইন্সু্যুরেন্সের কর্মকর্তারা
দেশীয় পুঁজিবাজারে বিনিয়োগ খাতে নতুন উদ্ভাবন নিয়ে এসেছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড (এলবিএসএল) ও চার্টার্ড লাইফ ইন্সু্যুরেন্স লিমিটেড। গতকাল রাজধানীর বনানীতে লংকাবাংলার প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক অনুযায়ী পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট খোলার পাশাপাশি জীবন বীমা সুবিধাও দেয়া হবে।

লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার সাফাত রেজা ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এসএম জিয়াউল হকের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে লংকাবাংলা সিকিউরিটিজের বিও অ্যাকাউন্ট খোলার মাধ্যমে একজন বিনিয়োগকারী তার মৃত্যু অথবা দুর্ঘটনার কারণে নগদ বীমা সুবিধাপ্রাপ্ত হবেন। এক্ষেত্রে গ্রাহকের বীমাসংক্রান্ড প্রিমিয়াম পরিশোধ করবে এলবিএসএল। এলবিএসএল ও চার্টার্ড লাইফের এ সমঝোতা চুক্তির ফলে গ্রাহকরা একটি মাত্র চ্যানেল ব্যবহার করে তাদের বিনিয়োগ ও জীবন বীমা পলিসি উভয়ই পরিচালনা করতে পারবেন।

লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফাত রেজা বলেন, এ চুক্তির মাধ্যমে ভবিষ্যতে আরো উন্নত প্রোডাক্ট বাজারে আনা সম্ভব হবে। সেই সঙ্গে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ও লংকাবাংলা সিকিউরিটিজ পারস্পরিক সমঝোতায় লাইফ ইন্স্যুরেন্সে ভ্যালু অ্যাড করা সম্ভব হবে।

দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য এটিই প্রথম জীবন বীমা সুবিধা। করোনা মহামারী-উত্তর সময়ে স্বাস্থ্য সুরক্ষা মানুষের জন্য একটি প্রধান বিষয় হয়ে দাঁড়ায়। এ সময় নিজেদের গ্রাহকদের জন্য এলবিএসএল ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক হেলথ কার্ড ইস্যু করা হয়। ফলে তালিকাভুক্ত অনেক হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে লংকাবাংলা সিকিউরিটিজের গ্রাহক ও তাদের পরিবারের সদস্যরা মূল্যছাড় উপভোগ করেন।

সম্পর্কিত খবর