ব্যবসা পরিকল্পনা সভা যমুনা লাইফের
ব্যবসা পরিকল্পনা সভা করেছে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। শনিবার বিকেলে সৈয়দপুর সেন্টার আয়োজিত এ ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসীম উদ্দিন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উর্ধ্বতন বিপণন কর্মকর্তা এম এম হোসাইন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন
এজিএম এন্ড ডিজিএম বৃন্দ রংপুর ডিভিশন। সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর সার্ভিস সেন্টার এর জেনারেল ম্যানেজার এন্ড অফিস ইনচার্জ তারিকুল ইসলাম তারিফ।



