শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

খাদ্যপণ্যের বৈশ্বিক দাম কমতে শুরু করেছে

বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম টানা দ্বিতীয় মাসের মতো কমেছে। ভোজ্যতেলের নিম্নমুখী দাম এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে। গতকাল জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

মে মাসে এফএওর খাদ্যপণ্যের মূল্যসূচক এক মাসের ব্যবধানে দশমিক ৬ শতাংশ কমেছে। এর আগের মাসের মূল্যসূচক কমেছিল দশমিক ৮ শতাংশ। সূচক দাঁড়িয়েছে ১৫৭ দশমিক ৪ পয়েন্টে। সংস্থাটি মূলত প্রতি মাসে মাংস, দুগ্ধপণ্য, দানাদার খাদ্যশস্য, ভোজ্যতেল ও চিনির গড় দামের ওপর ভিত্তি করে মূল্যসূচক প্রকাশ করে।

সংশ্লিষ্টরা বলছেন, মাসওয়ারি খাদ্যপণ্যের দাম কমলেও তা রেকর্ড সর্বোচ্চের কাছাকাছি অবস্থান করছে। গত মার্চে মূল্যসূচকে রেকর্ড উল্লম্ফন দেখা দিয়েছিল। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ অব্যাহত থাকায় বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে বৈশ্বিক বাণিজ্য। এ কারণেই মার্চে খাদ্যপণ্যের মূল্যসূচক ১১ বছরের সর্বোচ্চে পৌঁছেছিল।

মূলত কয়েক বছর ধরেই খাদ্যপণ্যের দাম তীব্র মাত্রায় বাড়ছে। মহামারীজনিত সরবরাহ চেইনে সংকট, ভয়াবহ বৈরী আবহওয়া দাম বাড়াতে সহায়তা করেছে। এর মধ্যেই চলতি বছর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সূত্রপাত হলে পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করে। তার ওপর ভারতের গম ও মালয়েশিয়ার পাম অয়েল রফতানি বন্ধের ঘোষণার কারণে বাজারে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি হয়।

তবে গত মাসের শেষ দিকে পাম অয়েল রফতানিতে আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নেয় বিশ্বের শীর্ষ রফতানিকারক দেশ ইন্দোনেশিয়া। ফলে ভোজ্যতেলের বাজার নিম্নমুখী হতে শুরু করে। মে মাসে ভোজ্যতেলের বৈশ্বিক দাম এক মাসের ব্যবধানে কমেছে ৩ দশমিক ৫ শতাংশ।

তথ্য বলছে, ইন্দোনেশিয়া গত এপ্রিলের শেষ দিকে পাম অয়েল রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। উদ্দেশ্য ছিল স্থানীয় বাজারে পণ্যটির ঊর্ধ্বমুখী মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখা। দেশটি এমন সময় পাম অয়েল রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে, যখন ইউক্রেন যুদ্ধের কারণে এমনিতে ভোজ্যতেলের ভয়াবহ সংকট চলছিল। কারণ ইউক্রেন যুদ্ধের আগে বিশ্বের শীর্ষ সূর্যমুখী তেল রফতানিকারক ছিল।

সংশ্লিষ্টরা বলছেন, গত মাসে দুগ্ধপণ্যের দাম এপ্রিলের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ কমেছে। এর কারণ হিসেবে তারা জানান, চীন বিশ্বের অন্যতম শীর্ষ দুগ্ধপণ্য ব্যবহারকারী দেশ। কিন্তু কঠোর লকডাউনের কারণে দেশটিতে এসব পণ্যের ব্যবহার কমে গিয়েছে। দুর্বল চাহিদা থাকায় আমদানি কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।

তবে মাংস ও গমের দামে ঊর্ধ্বমুখিতা এখনো অব্যাহত আছে। এর পেছনে দায়ী করা হচ্ছে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে। মূল্যসূচকে অন্যান্য পণ্যের মধ্যে দানাদার খাদ্যশস্যের দাম সবচেয়ে বেশি বেড়েছে। গমের বৈশ্বিক উৎপাদনের প্রায় ১৩ শতাংশই আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। কিন্তু রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই দেশ দুটিতে উৎপাদন সম্ভাবনা কমছে। এ কারণে বাড়ছে দাম। যদিও ২০০৮ সালের রেকর্ড পর্যায় থেকে দাম কিছুটা কমেছে।

তথ্য বলছে, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য প্রায় ৪৮ শতাংশ বেড়েছে। এছাড়া খাদ্যশস্যের দাম বাড়ার পেছনে ভারতের গম রফতানি নিষেধাজ্ঞাও ভূমিকা পালন করেছে। মূলত স্থানীয় বাজারে দাম বেড়ে যাওয়া ও উৎপাদন ঘাটতি মেটাতেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

এদিকে এফএওর মূল্যসূচক অনুযায়ী, গত মাসে মাংসের দাম বেড়ে রেকর্ড সর্বোচ্চে আরোহণ করেছে। ইউক্রেনে সরবরাহ চেইনে সংকট এক্ষেত্রে জ্বালানি জুগিয়েছে। মহামারীর পর থেকেই মূলত মাংসের দাম বাড়ছে। চলমান শ্রমিক সংকট, সার ও জ্বালানি পণ্যের দামে ঊর্ধ্বগতি পণ্যটির দামকে আরো সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে।

সম্পর্কিত খবর