শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

ঢাকায় পুরস্কার নিতে আসার পথে মারা গেলেন কোচ

তৃণমূলের সেরা কোচের পুরস্কার নেওয়া হলো না সাতক্ষীরার আকবর আলীর। ঢাকায় রওনা দেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ফুটবলার তৈরির এ কারিগর।

মফস্বলের কোচ আকবর আলীর হাত ধরে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ অনেক ফুটবলার তৈরি হয়েছে, যারা দেশের বিভিন্ন স্তরে খেলে যাচ্ছেন।

ফুটবলে এমন অবদানের জন্য ২০২১ সালের তৃণমূলের সেরা কোচ হিসেবে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপি) পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন আকবর আলী।

শুক্রবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে দেওয়া হবে এ পুরস্কার। সেই পুরস্কার নিতে ঢাকা রওনা হওয়ার সময়ই মারা যান এ কোচ।

বৃহস্পতিবার বিকালে দুঃসংবাদটি পেয়ে সাবিনা খাতুন জানান, ‘আকবর স্যার আর নেই’।

বিএসপিএর সাধারণ সম্পাদক সামন হোসেন জানিয়েছেন, পুরস্কার অনুষ্ঠানে অংশ নিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার বিকালে আকবর আলী ঢাকার উদ্দেশে সাতক্ষীরা থেকে রওনা দেন। বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য ভ্যানগাড়িতে ওঠার পরই স্ট্রোক করেন তিনি। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান আকবর আলী।

সম্পর্কিত খবর