শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

তুরস্কের নাম পরিবর্তন

জাতিসংঘে তুরস্কের নাম Turkey থেকে Türkiye করা হয়েছে। এখন থেকে জাতিসংঘে তুরস্ককে ইংরেজিতে Türkiye হিসেবে উল্লেখ করা হবে। নামের বানান পরিবর্তন করার জন্য জাতিসংঘকে অনুরোধ জানিয়েছিল তুরস্কই।

জাতিসংঘের মুখপাত্র স্টেফানে দুজারিক বলেছেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলুর কাছে থেকে বুধবার একটি চিঠি পান মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেখানে তিনি সকল বিষয়ে Turkey নাম পরিবর্তন করে Türkiye করার অনুরোধ জানান। তিনি জানান, চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে নতুন নামের বিষয়টি কার্যকর হয়ে যায়।

এর আগে মঙ্গলবার জাতিসংঘ ও অন্যন্য বৈশ্বিক সংগঠনগুলোর কাছে নাম পরিবর্তন করার জন্য চিঠি দিয়েছিলেন তুরস্কের পররাষ্টমন্ত্রী। এদিকে তুরস্ক গত ডিসেম্বর মাস থেকে তাদের ইংরেজি নামের বানান পরিবর্তন করার কাজ শুরু করে।

ওই সময় প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান একটি স্মারকলিপি দিয়ে জনগণকে আহ্বান জানিয়েছিলেন, প্রত্যেক ভাষায় তারা যেন Türkiye নামটি ব্যবহার করেন।

ওই সময় তিনি বলেছিলেন, Türkiye নামটি তুরস্কের সংস্কৃতি, সভ্যতা এবং মানকে সবচেয়ে সঠিকভাবে উপস্থাপন করে।

এরদোগান তুরস্কের সকল প্রতিষ্ঠানকে বলেছিলেন, তাদের পণ্যে যেন তারা উল্লেখ করেন পণ্যটি Türkiye-তে তৈরি।

সম্পর্কিত খবর