শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সংলাপ আজ

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সংলাপ আজ। ক’ঘণ্টা পর ওয়াশিংটনে দিনব্যাপী সংলাপটি শুরু হচ্ছে। সুনির্দিষ্টভাবে অর্থনৈতিক সম্পর্কের যাবতীয় ইস্যু পর্যালোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্ট্রাকচার্ড ফরমেটে এমন আলোচনার দ্বিতীয় পর্ব এটি। সর্বশেষ ২০১৯ সালে প্রথম অর্থনৈতিক সংলাপটি হয়েছিল। সংলাপে বরাবরের মতো বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলমসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা সঙ্গে আছেন। অন্যদিকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি এবং পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি হোসে ডাব্লিউ ফার্নান্দেজ। সংলাপে খাদ্য কৃষি সহায়তা, পোশাক শিল্প, জ্বালানি, ওষুধ, তথ্য-প্রযুক্তি, টেলিকম ইত্যাদি বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশের শ্রমমান তথা সর্বজনীন শ্রম অধিকার, সুশাসনসহ সম-সাময়িক স্পর্শকাতর ইস্যুগুলো আলোচনায় আসতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র ‘ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপারিটি প্রসঙ্গ তুলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে জাপান সফরকালে আইপিইএফপি ঘোষণা করেন।

যুক্তরাষ্ট্র এই অর্থনৈতিক কাঠামোতে বাংলাদেশকে চায়। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত মঙ্গলবার বলেছেন, ওই অর্থনৈতিক কাঠামো প্রণয়ন প্রক্রিয়ার শুরু থেকেই মার্কিন কর্মকর্তারা এ বিষয়ে বাংলাদেশকে অবহিত করে আসছেন।

সম্পর্কিত খবর