শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

নায়িকা-নির্মাতার প্রেম, গুঞ্জনই কি সত্যি হচ্ছে

শোবিজ পাড়ায় নায়িকা বা অভিনেত্রীর সঙ্গে নির্মাতার প্রেম-এমন গুঞ্জন প্রায়ই শোনা যায়। আর বরাবরই বিষয়টি নিয়ে তারা বলে থাকেন ‘আমরা ভালো বন্ধু’! সেই ভালো বন্ধুই আবার প্রেমিক-প্রেমিকা হিসেবে ধরা দেয় সবার সামনে। বেশ কিছুদিন ধরেই তরুণ নির্মাতা রায়হান রাফি ও তমা মির্জার প্রেমের গুঞ্জন চলছে সিনেমাপাড়ায়।

আজ বুধবার নায়িকা তমা মির্জার জন্মদিন। বিশেষ এই দিনে তাদের প্রেমের গুঞ্জন আরও উসকে দিলেন রাফি-তমা। জন্মদিনের প্রথম প্রহরে রাফি কেক কেটে শুভেচ্ছা জানান প্রিয় মানুষটিকে। ফেসবুকে প্রকাশ করেন একটি ভিডিও। এর ক্যাপশন দিয়েছেন, ‘আমার সমস্ত হৃদয় দিয়ে আমি চাই তোমার সুখে ভরা একটি দিন এবং সামনে একটি আনন্দময় বছর। শুভ জন্মদিন তমা মির্জা।’

নায়িকার নামের পাশে দিয়েছেন লাভ ইমো। আর ভিডিওতে দেখা যায়, কেক কাটা শেষে তমা ও রাফি পরস্পরকে জড়িয়ে ধরেন।

ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করেছেন তমা। লিখেছেন, ‘ধন্যবাদ রায়হান রাফি। তোমাকে দিয়ে জন্মদিন সেলিব্রেশন শুরু… আর এখন চলছে চলবে …।’

এদিকে, তমা মির্জা বর্তমানে ওয়েব সিরিজ নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন। তমা অভিনীত ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘ফ্লোর নম্বর ৭’ ওয়েব ফিল্ম দুটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়। এই ফিল্ম দুটির পরিচালক ছিলেন রায়হান রাফি।

সম্পর্কিত খবর