শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

বহুতল ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ঢাবি ছাত্রীর আত্মহত্যা

রাজধানী আদাবরের জাপান গার্ডেন সিটিতে বহুতল ভবনের ছাদ থেকে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। তার নাম জায়না হাবিব প্রাপ্তি (২২)।

তিনি ঢাবির অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। প্রাপ্তি নোয়াখালী সদরের হাবিবুল আজিজের দুই সন্তানের মধ্যে সবার ছোট।

বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসরের নামাজের পর হঠাৎ করে বিকট শব্দ হয়। তখন তারা দৌঁড়ে গিয়ে দেখেন নিচে একজন রক্তাক্ত হয়ে পড়ে আছে। মনে হলো ছাদ থেকে লাফ দিয়ে পড়েছে। কারণ তার পুরো শরীর থেঁতলে গেছে।

ভবনের নিরাপত্তা কর্মী মোতালেব বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে বিল্ডিংয়ের নিচতলায় বসে আছি। হঠাৎ করে মনে হলো ছাদ থেকে কোনো কিছু পড়েছে। দ্রুত দৌঁড়ে এসে দেখি নিচে রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছে। তিনি এ বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় পরিবারের সঙ্গে থাকতেন।

এ বিষয়ে ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুজিব পাটোয়ারী বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি- মেয়েটি আত্মহত্যা করেছে। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সুইসাইডাল নোটে তার জীবনে দীর্ঘ হতাশার কথা উল্লেখ করেছিলেন তিনি। ময়নাতদন্তের জন্য আমরা লাশটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

সম্পর্কিত খবর