শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ভাই ডাকায় গ্রাহককে বের করে দিলেন কৃষি ব্যাংকের ম্যানেজার!

ঢাকার ধামরাইয়ে কৃষি ব্যাংকের ম্যানেজারকে স্যার না বলে ভাই বলে সম্বোধন করায় এক গ্রাহককে ব্যাংক থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই গ্রাহকের সঙ্গে চরম দুর্ব্যবহারও করেন ব্যাংক ম্যানেজার সোহরাব জাকির।

ধামরাই বাজার শাখার কৃষি ব্যাংক কার্যালয়ে রবিবার সকালে এ ঘটনা ঘটেছে। ব্যাংক ম্যানেজারের এমন ব্যবহারে ওই সময় উপস্থিত ব্যাংকের অন্যান্য গ্রাহকরা হতবাক হয়ে যান।

ভুক্তভোগী গ্রাহক উপজেলার নান্নার গ্রামের ইছামুদ্দিনের ছেলে জাকির হোসেন সংবাদ মাধ্যমকে বলেন,  ধামরাই বাজার কৃষি ব্যাংক শাখায় ব্যাংক ম্যানেজার সোহরাব জাকিরের কক্ষে গিয়ে গবাদিপশুর খামারের জন্য ঋণ নিতে হলে কী কী কাগজপত্র লাগবে সেই বিষয়ে জানতে চান। বিষয়টি নিয়ে তারা বিস্তারিত আলাপ করার সময় গ্রাহক জাকির হোসেন ব্যাংক ম্যানেজার সোহরাব জাকিরকে দুই বার ভাই বলে সম্বোধন করেন। এতে ম্যানেজার সোহরাব জাকির ক্ষিপ্ত হয়ে গ্রাহক জাকিরের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন।

এ সময় বিষয়টি নিয়ে ম্যানেজারের সঙ্গে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয় জাকিরের। একপর্যায়ে ম্যানেজার ব্যাংক থেকে বের করে দেন জাকিরকে।

এ বিষয়ে জানতে চাইলে ব্যাংক ম্যানেজার সোহরাব জাকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্যার বললে অসুবিধা কোথায়? তবে জাকিরকে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়নি বলে জানান তিনি।

এ ব্যাপারে ব্যাংকের ডিজিএম হারুন অর রশিদ বলেন, গ্রাহকরা ম্যানেজারকে স্যার বলবেন- এ ধরনের কোন নীতিমালা নেই।

সম্পর্কিত খবর