শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

ঢাকা-চট্টগ্রামে টিভিতে ‘সেট টপ বক্স’ স্থাপনের বাধ্যবাধকতা স্থগিত

ঢাকা ও চট্টগ্রাম মহানগরের টেলিভিশন গ্রাহকদের ‘সেট টপ বক্স’ স্থাপনের বাধ্যবাধকতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার ঢাকার খিলগাঁওয়ের এক বাসিন্দার করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রিটটি করেন ক্যাবল নেটওয়ার্কের গ্রাহক ঢাকার খিলগাঁওয়ের গোড়ানের বাসিন্দা মো. আবুল কাউসার কল্পন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মোহাম্মদ মুশফিকুল হুদা। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আইনজীবী খন্দকার মোহাম্মদ মুশফিকুল হুদা জানান, ক্যাবল নেটওয়ার্ক কার্যক্রম ডিজিটালাইজেশনের নীতিমালা তৈরি করতে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ডিস্ট্রিবিউটরদের কাছে ইমপুট চাওয়া হয়েছে। তার মানে এ সংক্রান্ত কোনো নীতিমালা নেই। প্রযুক্তিগতভাবে সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার প্রস্তুত না। যেখানে নীতিমালা নেই, প্রযুক্তিগত প্রস্তুতি যেখানে নেই, সেখানে বিজ্ঞপ্তি দিয়ে সরকার সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।

তিনি বলেন, প্রথমত ৩১ মের মধ্যে সেট টপ বক্স স্থাপন করার কথা বললেও এ দুই মহানগরীর বেশিরভাগ গ্রাহকই তা করেনি। তা ছাড়া হাইকোর্ট স্থগিতাদেশ না দিলে বুধবার থেকেই হয়তো সম্প্রচারে বাধা দিত। স্থগিতাদেশের ফলে এখন আর এটা হবে না।

রিটকারীর আইনজীবী বলেন, রুলে এ সংক্রান্ত কোনো নীতিমালা না করে ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরে গত ২৮ এপ্রিল দেওয়া সরকারের সিদ্ধান্ত কেন অসৎ উদ্দেশ্যপূর্ণ, অসাংবিধানিক, বেআইনি ঘোষণা করা হবে না এবং আইনি অবকাঠামো বা নীতিমালা না করে এভাবে বেআইনি সিদ্ধান্ত বাস্তবায়ন না করতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়েছেন হাইকোর্ট। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, গত ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সেট টপ বক্স স্থাপনের বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, (ক) প্রথম ধাপে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ক্যাবল নেটওয়ার্ক কার্যরক্রম ৩১ মের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করতে হবে। অর্থাৎ গ্রহাকদের নিজেদের টেলিভিশনের সঙ্গে ‘সেট টপ বক্স’ সংযুক্ত করতে হবে।

(খ) ‘সেট টপ বক্স’ ব্যবহারে গ্রাহকদের আগ্রহী করার জন্য সরকারি-বেসরকারি টিভি চ্যানেল ও অন্যান্য মাধ্যম ব্যাপক প্রচারণা চালাতে হবে এবং বিটিভির নির্মিত টিভিসি বেসরকারি টিভি চ্যানেল সমূহে বারংবার প্রচার করতে হবে।

(গ) ক্যাবল নেটওয়ার্ক কার্যক্রম ডিজিটালাইজেশন নীতিমালা/গাইডলাইন প্রণয়নের জন্য ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ/ডিস্ট্রিবিউটররা এই সংক্রান্ত প্রয়োজনীয় ইম্পুট মন্ত্রণালয়ে পাঠাবে।

সম্পর্কিত খবর