শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

পুতিন ও জেলেনস্কির সঙ্গে এরদোয়ানের ফোনালাপ আজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের টেলিফোনে আলাপ হওয়ার কথা রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনালাপ করবেন এরদোয়ান।

গতকাল রুশ সাংবাদিকেরা এরদোয়ানের সঙ্গে আলাপের বিষয়ে ক্রেমলিনের মুখপাত্রের কাছে জানতে চাইলে তিনি জানান, এ আলাপ পূর্বপরিকল্পিত।

এর আগে গতকাল দিনের প্রথমভাগে তুরস্কের প্রেসিডেন্ট ঘোষণা করেন, তিনি আজ ফোনে পুতিনের সঙ্গে কথা বলবেন। রাশিয়া ও ইউক্রেন যখন বড় ধরনের সামরিক সংঘাতে লিপ্ত রয়েছে, তখন এ আলোচনা হতে যাচ্ছে।

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘আমি আজ রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে টেলিফোনে কথা বলব। আমরা দুপক্ষকে সংলাপ ও কূটনীতির চ্যানেল রক্ষা করার জন্য উৎসাহ দেওয়া অব্যাহত রাখব।’

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে। তখন থেকে তুরস্ক এ সংঘাতের ব্যাপারে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। তুর্কি সরকার রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে সম্পর্ক রাখছে। তারা মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় শামিল হতে রাজি হয়নি। এর বিপরীতে সংকট নিরসনের ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করে আসছে তুরস্ক।

সম্পর্কিত খবর