শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

ঊর্ধ্বমুখী মালয়েশিয়ান পাম অয়েলের দাম

মালয়েশিয়ান পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য কমেছে। বিশ্বের শীর্ষ উৎপাদক ইন্দোনেশিয়া থেকে রফতানি অনিশ্চয়তা পণ্যটির বাজারদরে নিম্নমুখী চাপ তৈরি করেছে। তবে অলিনের ঊর্ধ্বমুখী চাহিদায় পণ্যটির সাপ্তাহিক দাম বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।

তথ্য বলছে, সর্বশেষ কার্যদিবসে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে আগস্টে সরবরাহ চুক্তিতে প্রতি টন পাম অয়েলের দাম ২ দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি টন লেনদেন হয়েছে ৬ হাজার ৩৫১ রিঙ্গিতে। এর আগের কার্যদিবসে পণ্যটির দাম তিন সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছিল।

পাম অয়েলের একটি ব্রোকারেজ প্রতিষ্ঠান জানায়, স্থানীয় চাহিদা পূরণে নির্দিষ্ট কিছু শর্ত দিয়ে আবারো পাম অয়েল রফতানি শুরু করবে ইন্দোনেশিয়া। বাজারে এমন গুঞ্জন ছিল। কার্যদিবস শেষ হওয়ার আগে ইন্দোনেশিয়া ঘোষণা দেয় দেশটি ১০ লাখ টন পাম অয়েল রফতানির অনুমোদন দেবে।

তিন সপ্তাহ পর গত সোমবার দেশটি পাম অয়েলের ওপর থেকে রফতানি নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়। কিন্তু স্থানীয় বাজারে বিক্রির জন্য নির্ধারিত দামে একটি বাধ্যতামূলক পলিসিও গ্রহণ করে। উদ্দেশ্য বাজারে পণ্যটির মূল্য নিয়ন্ত্রণ।

সংশ্লিষ্টরা মনে করছেন, ইন্দোনেশিয়া আরো নতুন কিছু পলিসি গ্রহণ করতে পারে। তবে বিশ্লেষকরা দেশটিকে দ্রুত রফতানি শুরু করার আহ্বান জানিয়েছেন। এদিকে তিন সপ্তাহ নিম্নমুখী থাকার পর চলতি সপ্তাহে পণ্যটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য ৪ শতাংশ বেড়েছে।

তথ্য বলছে, চলতি মাসে মালয়েশিয়ায় পাম অয়েল উৎপাদন ৫-৭ শতাংশ কমতে পারে। এ কারণে পণ্যটির মজুদ আরো কমার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ১-২৫ মে পর্যন্ত মালয়েশিয়া ১১ লাখ ১২ হাজার ১৭৫ টন পাম অয়েল রফতানি করে। গত মাসের একই সময়ের তুলনায় রফতানি ২৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। ১-২৫ মে পর্যন্ত দেশটি ৮ লাখ ৯৭ হাজার ৬৮৩ টন পাম অয়েল রফতানি করেছিল।

সম্পর্কিত খবর