শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

দুই কোম্পানির পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ রোববার অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: বীমা খাতের কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ মার্চ পর্যন্ত ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে কোম্পানিটি। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৯ জুন বেলা ১১টায় রাজধানীর বাংলা মোটরের পদ্মা লাইফ টাওয়ারে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। একই সঙ্গে ভার্চুয়াল মাধ্যমেও এজিএমে অংশ নিতে পারবে কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আজ।

ইসলামী ইন্স্যুরেন্স: বীমা খাতের প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ পর্যন্ত ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পাশাপাশি সভা থেকে সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ২০২১ হিসাব বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৯৩ পয়সা।

সম্পর্কিত খবর