শিরোনাম
icon সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল icon এলএনজি চালু, বাড়ল গ্যাস সরবরাহ icon ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত icon ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি icon ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নারীরাও অপরিহার্য: শামা ওবায়েদ icon হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ icon প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫ icon ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী icon সবজির বাজারে স্বস্তি, চড়া মাছ-মাংস icon ডিএসইর বাজার মূলধনে বড় পতন icon ব্যাডটাচের অভিযোগে আলোচনায় প্রভা icon ফলের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই ক্রেতাদের icon জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬
down of head

বিশ্বে করোনার তাণ্ডবে বেড়েছে মৃত্যু, কমেছে আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৮ হাজার ৪৩১ জন। এ সময়ে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৬৩০ জনের। সুস্থ হয়েছেন ৭ লাখ ১২ হাজারের বেশি মানুষ।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৯৭ লাখ ১ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৬ হাজার ১৯৯ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫০ কোটি ২ লাখ ৭ হাজার ২৩৭ এর বেশি মানুষ।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২২১ জন এবং এখন পর্যন্ত মোট ৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। একদিনে মৃত্যু হয়েছে ৩১৭ জনের এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৩০ হাজার ৪১৫ জনের।

ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ২৬০ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৫০৭ জনের। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৬০২ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৬ হাজার ১১২ জনের। এ ছাড়া বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সম্পর্কিত খবর