শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

মিয়ানমারের সৈকতে ভেসে আসল ১৪ রোহিঙ্গার মরদেহ

মায়ানমারের একটি সমুদ্র সৈকতে ১৪ জনের মরদেহ পাওয়া গেছে।স্থানীয় এক রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট জানিয়েছেন, কিছু রোহিঙ্গা পশ্চিম মায়ানমার থেকে নৌকায় করে মালয়েশিয়ায় পৌঁছানোর চেষ্টা করছিল। সোমবার (২৩ মে) এএফপিকে এ তথ্য জানিয়েছে পুলিশ।

ইয়াঙ্গুন থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে পাথেইন জেলার পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল তুন শোয়ে বলেন, “চৌদ্দটি মৃতদেহ পাওয়া গেছে এবং নৌকার মালিকসহ ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক মায়ানমার রেসকিউ অর্গানাইজেশন প্যাথেইন-এর একজন সদস্য বলেছেন, তারা রবিবার আটটি মৃতদেহ পেয়েছেন এবং তারা সবাই রোহিঙ্গা সংখ্যালঘু। স্থানীয় এক রোহিঙ্গা কর্মী এএফপিকে বলেছেন, এদের মধ্যে ১২ জন নারী ও দুই শিশুর মরদেহ পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে রেসকিউ অর্গানাইজেশনের এক কর্মী জানান, নৌকাটি মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডাং, মংডু এবং সিত্তওয়ে শহর থেকে রোহিঙ্গাদের নিয়ে যাত্রা করেছিল। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, নৌকাটিতে ৬১ জন যাত্রী ছিল। উদ্ধারকারী দলের একজন সদস্য এএফপিকে জানিয়েছেন, ১২ জন এখনও নিখোঁজ রয়েছেন।

মুখপাত্র তুন শোয়ে বলেছেন, যাদের উদ্ধার করা হয়েছে তাদের পাথেইন থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কিনা তা তিনি বলেননি।

২০১৭ সালে সেনা অভিযানের জেরে লাখ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে যায়। এদের বেশিরভাগই আশ্রয় নিয়েছে বাংলাদেশে।প্রতি বছর শত শত রোহিঙ্গা সমুদ্রপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করে।

সম্পর্কিত খবর