শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

ইরানে ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপে আটকা আরও ৮০

ইরানে একটি ১০তলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েক ডজন লোক ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৩ মে) ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে এ ঘটনা ঘটে।

রেড ক্রিসেন্টের স্থানীয় শাখার প্রধান বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। ২৭ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কর্মকর্তারা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, শহরের কেন্দ্রস্থলে ব্যস্ততম সড়কে অবস্থিত বাণিজ্যিক মেট্রোপল ভবনের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে ৮০ জন এখনও আটকা পড়ে থাকতে পারেন।

চলমান উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য বিভিন্ন প্রদেশ থেকে উদ্ধারকারী কুকুর, হেলিকপ্টার, যানবাহন এবং কর্মীদের জড়ো করা হয়েছে। এর মধ্যে রয়েছে তেহরানের ৮০টি বাহিনী, উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য ৫০ জন অগ্নিনির্বাপক এবং আকাশ থেকে জরুরি সহায়তা কর্মী ৩০ জন।

কিন্তু জলবায়ু এবং আবহাওয়া উদ্ধার অভিযানে বাধা সৃষ্টি করছে। ঘটনাস্থলের ছবি ও ভিডিওগুলোতে ঘন দেখায যায়, ঘন ও কমলা রঙের ধূলিকণা এবং দূষণ গরম দিনে তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

স্থানীয় পরিবেশ সুরক্ষা বিভাগের মুখপাত্র শাহরিয়ার আসগারি আধা-সরকারি আইএসএনএ নিউজ ওয়েবসাইটকে বলেন, সোমবার শহরে দূষণ এবং ধূলিকণার ঘনত্ব অনুমোদিত সীমার ৪২ গুণ বেশি ছিল। তেলসমৃদ্ধ খুজেস্তান প্রদেশের অন্যান্য শহরের পরিস্থিতিও ভালো না।

এদিকে, রাষ্ট্রীয় সফরে ওমানে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার পরিবর্তে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার স্থানীয় কর্মকর্তাদের অবিলম্বে উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য আদেশ জারি করেছেন।

খুজেস্তানের গভর্নর সাদেগ খালিলিয়ান এক বিবৃতিতে বলেন, ভবন ধসের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি তাদের নাম প্রকাশ করেননি।

সম্পর্কিত খবর