শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

নয় মাসে আরামিট সিমেন্টের লোকসান ২৫ কোটি টাকা

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় আরামিট সিমেন্ট লিমিটেডের আয় কমেছে প্রায় ৬০ শতাংশ। পাশাপাশি আলোচ্য সময়ে কোম্পানিটির লোকসান হয়েছে ২৫ কোটি টাকা বেশি। আজ সোমবার প্রকাশিত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির আয় হয়েছে ৬২ কোটি ৪৯ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১৫৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ৯২ কোটি ৫০ লাখ টাকা বা ৫৯ দশমিক ৬৮ শতাংশ। তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২৫ কোটি ৮০ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ১ কোটি ৬৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৭ টাকা ৬২ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৪৮ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ২৪ পয়সা।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি আরামিট সিমেন্টের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬০ পয়সা। আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ টাকা ৭১ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে এনএভিপিএস দাঁড়ায় ২৯ টাকা ১৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২৭ টাকা ৯১ পয়সা।

ডিএসইতে আজ কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৭ টাকা ৬০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৬ টাকা ৬০ পয়সা ও ৬৪ টাকা।

সম্পর্কিত খবর