শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

মেক্সিকোয় তেলবীজ উৎপাদনে ঊর্ধ্বমুখিতার আভাস

২০২২-২৩ মৌসুমে মেক্সিকোয় তেলবীজ উৎপাদন বাড়ার পূর্বাভাস মিলেছে। কারণ এবার গত বছরের তুলনায় বেশি জমিতে আবাদ করা হয়েছে। তবে আবাদ আরো বাড়ার প্রত্যাশা ছিল। নানা প্রতিবন্ধকতায় কৃষক তেলবীজ আবাদে নিরুৎসাহিত হচ্ছেন। এসব প্রতিবন্ধকতা নিরসন করা গেলে উৎপাদন রেকর্ড ছাড়াবে।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, মৌসুম শেষে দেশটিতে তেলবীজ উৎপাদন ২ দশমিক ৬ শতাংশ বাড়তে পারে। তেলবীজের প্রাক্কলিত উৎপাদন ধরা হয়েছে ৪ লাখ ২ হাজার টন। এর মধ্যে শুধু সয়াবিনই উৎপাদন হবে তিন লাখ টন।

বিশ্লেষকরা জানান, চলতি বছর আবাদ বাড়লেও তা প্রত্যাশার তুলনায় কম। দেশটির সরকার কৃষি প্রোগ্রামের মাধ্যমে কৃষকদের সহায়তা বন্ধ করে দিয়েছে। এ কারণে আবাদের প্রবণতা তুলনামূলক কম। এছাড়া উৎপাদন ব্যয় বিশেষ করে সার, কীটনাশক, বিদ্যুৎ ফি ও গ্যাসোলিনের মূল্যবৃদ্ধি কৃষকদের আবাদে নিরুৎসাহিত করছে।

ইউএসডিএ তেলবীজ মাড়াই ২ দশমিক ৯ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছে। মূলত পশুখাদ্য উৎপাদনে তেলবীজের ব্যাপক চাহিদা থাকায় মিলগুলো মাড়াই বাড়াচ্ছে। চলতি বছর তেলবীজ ব্যবহার ২ দশমিক ৭ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত খবর