শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ইওএস টেক্সটাইলের ৮০ শতাংশ শেয়ার কিনেছে শাশা ডেনিমস

 

ইওএস টেক্সটাইলস মিলসের ৮০ শতাংশ শেয়ার কিনেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাশা ডেনিমস বিদেশী কোম্পানি । ইওএস টেক্সটাইলস মিলসের শেয়ার কেনার সব প্রক্রিয়া শেষ করেছে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে,  রবিবার রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) মাধ্যমে সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। কোম্পানিটি শেয়ার ক্রয়ের মাধ্যমে ইওএস টেক্সটাইলসের ৮০ শতাংশ শেয়ারের মালিক হয়েছে।

শাশা ডেনিমস লিমিটেড ইতালীয় কোম্পানি বার্তো ইজি ইন্ডাস্ট্রিয়া তেসিলে এসআরএলের সিস্টার কনসার্ন ইওএস টেক্সটাইল মিলস লিমিটেডকে ১৫ মিলিয়ন ডলার বা বাংলাদেশী মুদ্রায় ১২১ কোটি ৭ লাখ ৩৮ হাজার ২৫৩ টাকায় অধিগ্রহণের জন্য গত বছর সমঝোতা স্মারক ও শেয়ার ক্রয়-বিক্রয় চুক্তি স্বাক্ষর করেছিল।

অধিগ্রহণ শেষে ইওএস টেক্সটাইলস মিলস লিমিটেডের ৮০ শতাংশ শেয়ার কিনেছে শাশা ডেনিমস । এর জন্য শাশা ডেনিমসকে পরিশোধ করতে হয়েছে ৯৬ দশমিক ৮৬ কোটি টাকা। বাকী ২০ শতাংশ শেয়ারের মালিক হলো শাশা স্পিনিংস লিমিটেড।

এর ফলে কোম্পানিটির কাছে ইওএস টেক্সটাইলের মোট শেয়ার ৮০ শতাংশে দাঁড়াবে। বাকি ২০ শতাংশ শেয়ার থাকবে তালিকাবহির্ভূত কোম্পানি শাশা স্পিনিংসের কাছে। ১২ মিলিয়ন ডলার বা ৯৬ কোটি টাকায় ৮০ শতাংশ শেয়ার কিনেছে শাশা ডেনিমস। এজন্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) তহবিল থেকে ৩০ কোটি টাকা দিয়েছে কোম্পানিটি। অবশিষ্ট ৬৬ কোটি টাকা কোম্পানির নগদ প্রবাদ থেকে বিনিয়োগ করা হবে।

এর আগে বাংলাদেশ ব্যাংক ১১০ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার টাকায় ই্ওএস টেক্সটাইলের ৮০ শতাংশ শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়েছিল। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি ইওএস টেক্সটাইলের ৪০ শতাংশ শেয়ার কেনার স্থলে ৮০ শতাংশ শেয়ার কেনার ঘোষণা দেয় শাশা ডেনিমস। এজন্য প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ থেকে ৩০ কোটি টাকা পরিশোধ করা হয়। বাকি টাকা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার পর কোম্পানির অপারেটিং ক্যাশ ফ্লো থেকে পরিশোধ করা হবে বলে জানানো হয়।

সম্পর্কিত খবর