রুমি এ হোসেন ফের ব্যাংক এশিয়ার নির্বাহী কমিটির চেয়ারম্যান
ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন রুমি এ হোসেন। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৭৩তম সভায় তাকে পুনরায় এ পদের জন্য নির্বাচিত করা হয়।
রুমি এ হোসেন ব্যাংক এশিয়ার একজন স্পন্সর পরিচালক। দেশের ইলেকট্রনিকস, টেলিকম, ফার্মাসিউটিক্যালস, আইটি এবং প্রকাশনা খাতসহ বিভিন্ন সেক্টরে তার ২৮ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে। তিনি র্যাংগস ইন্ডাস্ট্রিজ (বাংলাদেশে তোশিবা ও স্যামসাংয়ের পরিবেশক) এবং রোমাস্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট ও ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টে এমবিএ সম্পন্নকারী।



