শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

ক্ষুদ্র ব্যবসায়ীদের ভোগ্যপণ্য আমদানিতে উৎসাহ দেয়ার আহ্বান

দেশে বর্তমানে ভোগ্যপণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। অতিমারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানীকৃত ভোগ্যপণ্যের দাম বাড়ছে। বাজার স্থিতিশীল করতে সরকার ও ব্যবসায়ীরা কাজ করছেন। কিন্তু পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে না। এ অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভোগ্যপণ্য আমদানিতে উৎসাহ দেয়া ও এসব পণ্যের শুল্ক কমানোসহ বেশকিছু পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে গতকাল আয়োজিত এক মতবিনিময় সভা থেকে এ আহ্বান জানানো হয়। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে এ মতবিনিময় সভা করা হয়।

নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চিটাগং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চেম্বারের সাবেক পরিচালক ছৈয়দ ছগীর আহমদ প্রমুখ অংশ নেন।

সভা থেকে পরিশোধিত ও অপরিশোধিত ভোজ্যতেলের শুল্ক মূল্যের পার্থক্য ন্যূনতম তিন-চার মাসের জন্য সমন্বয় করা ও অসাধু ব্যবসায়ীদের শাস্তির ব্যবস্থাসহ বেশকিছু দাবি তুলে ধরা হয়। এর মধ্যে ভোগ্যপণ্য দুই-তিনজনের কাছে বিক্রি না করে সব ডিলারের কাছে বিক্রি, কোরবানির ঈদের সময় পেঁয়াজ, রসুন ও আদাসহ মসলার বাজার স্থিতিশীল, ব্যবসায়ীদের ওরিয়েন্টেশনের ব্যবস্থা, দেশীয় উৎপাদিত পণ্যের প্রতি উৎসাহ, কৃষিবান্ধব বাজেট প্রণয়ন, ডলারের মূল্য বৃদ্ধিতে লাগাম টানা, মজুদের পরিমাণ নির্দিষ্টকরণ, সরকারের পক্ষ থেকে সঠিক সময়ে দিকনির্দেশনা এবং বাজার মনিটরিংয়ের ওপর জোর দেয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ মিল থেকে সরাসরি ভোজ্যতেল বিক্রির অনুরোধ জানান। ১৫ দিনের মধ্যেই সেলস অর্ডার (এসও) ক্লিয়ার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভদের (এসআর) অনেক সময় ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশ থাকতে পারে। তাই এসআরদের এ অনৈতিক কর্মকাণ্ডের দায় কোম্পানি এড়াতে পারে না। এ সময় তিনি ব্যবসায়ীদের স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করার অনুরোধ জানিয়ে আগের পণ্য পুরনো দামেই বিক্রির আহ্বান জানান।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে মহানগর দোকান মালিক সমিতির সভাপতি সালামত আলী, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি সালেহ আহমেদ সুলেমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর