সোনালী ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড অর্জন
বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০১৯-২০ পেয়েছে সোনালী ব্যাংক লিমিটেড। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠান থেকে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলীর হাতে এ রেমিট্যান্স অ্যাওয়ার্ড তুলে দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এমডি ও সিইও মো. আতাউর রহমান প্রধানের হাতে এ অ্যাওয়ার্ড হস্তান্তর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মুরশেদুল কবির। এ সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, মো. মজিবর রহমান ও সঞ্চিয়া বিনতে আলী এবং জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



