প্রাইম ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বার্ষিক সম্মেলন- ২০২১ সম্পন্ন করেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।
চট্টগ্রামে দি কিং অফ চিটাগং কমিউনিটি সেন্টারে এ সম্মেলন হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান কমোডর জোবায়ের আহমদ (ই), এনডিসি (অবঃ), বিএন, এডভাইজার এ টি এম হামিদুল হক চৌধুরী, চীফ কনসালটেন্ট রহিম উদ্-দ্দৌলা চৌধুরী।

সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে)।

সম্মেলনে বক্তব্য রাখেন ডিএমডি উন্নয়ন মোহাম্মদ আব্দুল মতিন, এএমডি উন্নয়ন মোহাম্মদ নূর-ই-আলম, এএমডি উন্নয়ন মুহাম্মদ সলিম উল্লাহ্ সহ উর্ধতন নির্বাহীবৃন্দ। সম্মেলনে সারাদেশ হতে আগত প্রায় সাড়ে পাঁচশত কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আনিছুর রহমান মিয়া, ডিএমডি ও ইনচার্জ উন্নয়ন প্রশাসন।
পুরস্কার বিতরণী ও র্যাফেল ড্র’ অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলন সফলভাবে শেষ হওয়ায় অংশগ্রহণকারী সবাই সন্তোষ প্রকাশ করেন।



