সৈয়দপুরে এনআরবি লাইফের ঈদ পুনর্মিলনী
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সৈয়দপুর বিভাগীয় অফিসে ঈদ পুনর্মিলনী ও ব্যবসা উন্নয়ন সভা-২০২২ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন মোঃ রুস্তম আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান। এছাড়াও সৈয়দপুর অঞ্চলের কর্মরত সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন রংপুর বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ কাউছার আলী।



