বিআইডিএসের আনন্দ ভ্রমণ, ঈদ পূনর্মিলনী
দুইদিন ব্যাপী আনন্দ ভ্রমণ, মতবিনিময় সভা, ঈদ পূনর্মিলনী সম্পন্ন করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি (বিআইডিএস)।
নারায়ণগঞ্জের ঈশা খাঁ এর রাজধানী খ্যাত সোনারগাঁও এর কেন্দ্রীয় গণবিদ্যালয়ের ড. এম. এ. সাত্তার মিলনায়তনে সভা হয়।

বিআইডিএস এর প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সেক্রেটারি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির ডিরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ইব্রাহিম হুসাইন, বিআইপিডির মহাপরিচালক কাজী মোঃ মোরতুজ আলী।
অনুষ্ঠানে বিআইডিএস ও বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



