শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

বিদেশ যাচ্ছেন ইসির অতিরিক্ত সচিবসহ চার কর্মকর্তা

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিবসহ চারজন কর্মকর্তা মালেশিয়া যাচ্ছেন। এজন্য গত বৃহস্পতিবার (১২ মে) ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নুরুল হাসান ভূঁইয়া স্বাক্ষরিত চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

চিঠিতে ইসি জানায়, আগামী ১৯ থেকে ২৩ মে পর্যন্ত মালয়েশিয়ার কুয়ালালামপুরে ‌‘এফ৫ অ্যাডভান্সড ডব্লিউএএফ অ্যান্ড ডব্লিউএএফ অ্যাডমিনিসট্রিশন’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে যোগ দিতেই এই চার কর্মকর্তাকে মালেশিয়ায় পাঠাতে চায় ইসি। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মো. ইকবাল জাভিদ ও সহকারী প্রোগ্রামার আল নাহিয়ান মালেশিয়া যাচ্ছেন বলে চিঠিতে উল্লেখ করেছে ইসি।

এই চার কর্মকর্তার বিদেশ ভ্রমণের বিষয়ে ইসির চিঠিতে শর্ত উল্লেখ করা হয়েছে, তারা আনুমানিক ১৮ মে ঢাকা ত্যাগ করবেন এবং ২৪ মে ঢাকায় ফিরবেন। এই প্রশিক্ষণের সময়কাল, ভ্রমণ ও ট্রানজিটের জন্য ব্যয় করা সময় কর্তব্য হিসেবে বিবেচনা করা হবে। কর্মকর্তাদের এ ভ্রমণের যাবতীয় খরচ বহন করবে এক্সপ্রেস সিস্টেম লিমিটেড (ইএসএল)। মালয়েশিয়া থেকে ফেরার পর সাত দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলেছে ইসি।

সম্পর্কিত খবর