শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

ফের ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী

সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের ৪৭৩তম সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন রোমো রউফ চৌধুরী। রোমো রউফ চৌধুরী ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার ও স্পন্সর পরিচালক। তিনি লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী। তিনি এ দেশের একজন সফল তরুণ উদ্যোক্তা। উদ্যোক্তা হিসেবে তিনি ৩০ বছরেরও অধিক অভিজ্ঞতাসম্পন্ন। তিনি র্যাংগস গ্রুপ ও সি ফিশার্স গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক।

বর্তমানে রোমো রউফ চৌধুরী র‍্যানকন এগ্রো মেশিনারিজ লিমিটেড, র‍্যানকন ইলেকট্রনিকস লিমিটেড, র‍্যানকন ইনফ্রাস্ট্রাকচার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, র‍্যানকন কার হাব লিমিটেড এবং র‍্যানকন হসপিটালিটি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন র‍্যানকন হোল্ডিংস লিমিটেড, র‍্যানকন মোটরবাইকস লিমিটেড এবং র‍্যাংগস পেট্রোলিয়াম লিমিটেডে। এছাড়া তিনি র‍্যানকন মোটরস লিমিটেড, র‍্যাংগস লিমিটেড, র‍্যাংগস প্রপার্টিজ লিমিটেড, র‍্যানকন অটোমোবাইলস লিমিটেড, র‍্যাংকস টেলিকম লিমিটেডসহ ১০টিরও অধিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্পর্কিত খবর