শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

৬০ জনের বেশি ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার সাবেক শিক্ষক

ত্রিশ বছরের কর্মজীবনে এক শিক্ষক ৬০ জনের বেশি ছাত্রীকে যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই ব্যক্তি ভারতের কেরালা রাজ্যের মালাপ্পুরম জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক এবং স্থানীয় পৌরসভার কাউন্সিলর। কে ভি শশীকুমার নামের ওই ব্যক্তিকে একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদমাধ্যম মিরর নাউ ও আনন্দবাজার এ খবর জানিয়েছে।

মালাপ্পুরমের সেন্ট জেমস গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক পদ থেকে চলতি বছরের মার্চ মাসে অবসর নেন শশীকুমার। এর পরেই এক ছাত্রী প্রথম তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলেন। এর পর একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে। ভুক্তভোগী বলে দাবি করা কয়েক জন পুলিশে এফআইআর দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে গা ঢাকা দেন মালাপ্পুরম পৌরসভার তিন বারের কাউন্সিলর শশীকুমার।

তদন্তে নেমে পুলিশ শশীকুমারের বিরুদ্ধে যৌন নিপীড়নের বহু অভিযোগ পায়। এর মধ্যে তিন দশকের পুরোনো অভিযোগও রয়েছে। ভুক্তভোগী দাবি করা একাংশের অভিযোগ—স্কুল ও স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী শশীকুমার তাঁদের চুপ থাকতে বাধ্য করেছিলেন।

স্থানীয় সময় গতকাল শুক্রবার অভিযুক্ত শশীকুমারকে মালাপ্পুরম থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৫০ জনের বেশি ছাত্রী ও সাবেক ছাত্রী শশীকুমারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন। অভিযোগগুলোর ভিত্তিতে একাধিক ধারায় মামলা করা হয়েছে।

কেরালার শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজ্যের জনশিক্ষা দপ্তরের কর্মকর্তা কে বাবু জানিয়েছেন, সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে পরিচালনা ব্যবস্থার ত্রুটিগুলো খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

সম্পর্কিত খবর